ভরপেট-খাবার-খাওয়ার-newsedge24

অনেকেই অভিযোগ করেন, ভরপেট খাওয়ার পরও ঘণ্টাখানেকের মধ্যে আবার খিদে পেয়ে যায়। এর পেছনে শুধু লোভ বা আত্মসংযমের অভাব নয়, শরীরের রক্তে শর্করার মাত্রার দ্রুত ওঠানামাও অন্যতম কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, পরিশোধিত কার্বোহাইড্রেট ( ভাত, ময়দার তৈরি খাবার, আলু, মিষ্টি ইত্যাদি) বেশি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। এতে অগ্ন্যাশয় প্রচুর ইনসুলিন নিঃসরণ করে, যা আবার শর্করার মাত্রা হঠাৎ কমিয়ে দেয়। ফলে শরীর আবার শক্তির খোঁজে খিদের সংকেত পাঠায়। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলেও এই সমস্যা বাড়তে পারে।

খিদে নিয়ন্ত্রণে ৩টি সহজ উপায়:

১. প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি রাখুন

প্রতি খাবারে ডাল, ডিম, মাছ, পনির, শাকসবজি, বাদাম, ইসুপগুল ইত্যাদি রাখুন। এতে খাবার ধীরে হজম হয় এবং রক্তে শর্করার ওঠানামা কমে।

২. খাবার খাওয়ার ক্রম বদলান

প্রথমে শাকসবজি ও প্রোটিনজাতীয় খাবার খান, তারপর ভাত বা রুটি। এতে শর্করার হঠাৎ বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে।

৩. পর্যাপ্ত জলপান করুন

কখনো কখনো পানির অভাবকেও খিদে বলে ভুল হয়। খিদে পেলে আগে এক গ্লাস পানি খেয়ে দেখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *