• March 3, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 0

রাজধানীর শাহজাদপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম আজ সোমবার দুপুরে বলেন, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটে শাহজাদপুরের ভাটারা এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের বারিধারা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা চার মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া নামে একটি হোটেল ও একটি পার্লার রয়েছে। হোটেল বা পার্লারের যেকোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ওই ভবনের ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে ও অপর তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *