কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে বিপ্লব ঘটানো কোম্পানি ওপেনএআই একটি নতুন ওয়েব ব্রাউজার চালু করেছে। ব্রাউজারটির নাম ‘অ্যাটলাস’। প্রতিষ্ঠানটির লক্ষ্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমকে চ্যালেঞ্জ করা এবং বাজারের একটি বড় অংশ দখল করা।
চ্যাটজিপিটির ব্যাপক সাফল্য সত্ত্বেও ওপেনএআই এখনো উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি। বর্তমানে প্রায় ৮০০ মিলিয়ন মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করলেও অধিকাংশই ফ্রি ইউজার। এই পরিস্থিতিতে ‘অ্যাটলাস’কে কোম্পানিটির জন্য একটি নতুন আয়ের উৎস হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অনলাইন সার্চ এবং বিজ্ঞাপনের মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এআই-সমৃদ্ধ এই ব্রাউজারটি যদি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে, তাহলে ওপেনএআইয়ের ব্যবসায়িক মডেল আরও শক্তিশালী হবে।




























