বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছর বয়সী তরুণ ওয়াকিমুল ইসলামের তৈরি ‘স্মার্ট কার’ দেখে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তরুণের বানানো ব্যাটারিচালিত ছোট গাড়িটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং নিজে গাড়িতে চড়ে দেখেন।
‘এ টু আই স্মার্ট কার’ নামের এই যানটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করায় প্রধানমন্ত্রী ওয়াকিমুলের প্রশংসা করেন। তিনি কম খরচে আরও আধুনিক ও ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াকিমুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি একবার চার্জে ৫০ কিলোমিটার চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
আরও পড়ুন:
জুলাই যুদ্ধের মাধ্যমে বড় পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































