ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’। অত্যাধুনিক ফিচার, শক্তিশালী স্পেসিফিকেশন এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে তৈরি এই ট্যাবলেট গেমিং, অনলাইন ক্লাস, বিনোদন ও অফিসের কাজে গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কাজ করবে।
স্পেসিফিকেশন ও ফিচার
‘ওয়ালপ্যাড ৯জি’ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে রয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। ট্যাবটিতে রয়েছে:
- ডিসপ্লে: ৮.৬৮ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ, যা মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
- মেমোরি ও স্টোরেজ: ৪ জিবি এলপিডিডিআর৪ র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
- গ্রাফিক্স: মালি-জি৫৭ জিপিইউ, যা গেমিং ও মাল্টিমিডিয়াতে উন্নত ও সাবলীল পারফরম্যান্স নিশ্চিত করে।
- ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল, অনলাইন মিটিং ও সেলফির জন্য উপযুক্ত।
- ব্যাটারি: ৫১০০ এমএএইচ ব্যাটারি সহ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ-সি পোর্ট, দীর্ঘসময় ব্যবহারের নিশ্চয়তা দেয়।
- কানেক্টিভিটি: ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, হাইব্রিড সিম স্লট এবং জিপিএস, জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর ও কম্পাস।
ওয়ালপ্যাড ৯জি বর্তমানে ১০% ডিসকাউন্টে মাত্র ১৬,৬৫০ টাকায় সকল ওয়ালটন প্লাজায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/tablet/android-tab/walpad-9g) থেকে সরাসরি অনলাইনে অর্ডার করতে পারবেন। গ্রে রঙের এই ট্যাবটির সঙ্গে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি এবং দ্রুত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে আমরা পণ্য তৈরি করি। ‘ওয়ালপ্যাড ৯জি’ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সাশ্রয়ী মূল্যে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এই ট্যাবলেট আধুনিক জীবনযাপনে নতুন মাত্রা যোগ করবে।”




























