ওয়ালটন বাজারে আনলো নতুন ট্যাবলেট-ওয়ালপ্যাড ৯জি-newsedge24

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’। অত্যাধুনিক ফিচার, শক্তিশালী স্পেসিফিকেশন এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে তৈরি এই ট্যাবলেট গেমিং, অনলাইন ক্লাস, বিনোদন ও অফিসের কাজে গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কাজ করবে।

স্পেসিফিকেশন ও ফিচার

‘ওয়ালপ্যাড ৯জি’ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে রয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। ট্যাবটিতে রয়েছে:

  • ডিসপ্লে: ৮.৬৮ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ, যা মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
  • মেমোরি ও স্টোরেজ: ৪ জিবি এলপিডিডিআর৪ র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
  • গ্রাফিক্স: মালি-জি৫৭ জিপিইউ, যা গেমিং ও মাল্টিমিডিয়াতে উন্নত ও সাবলীল পারফরম্যান্স নিশ্চিত করে।
  • ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল, অনলাইন মিটিং ও সেলফির জন্য উপযুক্ত।
  • ব্যাটারি: ৫১০০ এমএএইচ ব্যাটারি সহ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ-সি পোর্ট, দীর্ঘসময় ব্যবহারের নিশ্চয়তা দেয়।
  • কানেক্টিভিটি: ২জি, ৩জি, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, হাইব্রিড সিম স্লট এবং জিপিএস, জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর ও কম্পাস।

ওয়ালপ্যাড ৯জি বর্তমানে ১০% ডিসকাউন্টে মাত্র ১৬,৬৫০ টাকায় সকল ওয়ালটন প্লাজায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/tablet/android-tab/walpad-9g) থেকে সরাসরি অনলাইনে অর্ডার করতে পারবেন। গ্রে রঙের এই ট্যাবটির সঙ্গে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি এবং দ্রুত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে আমরা পণ্য তৈরি করি। ‘ওয়ালপ্যাড ৯জি’ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সাশ্রয়ী মূল্যে শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এই ট্যাবলেট আধুনিক জীবনযাপনে নতুন মাত্রা যোগ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *