হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৪২৮ জন শিশু। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে এবং ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক)। নতুন আক্রান্ত ১৪২৮ জনের মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে এবং ১২৬৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে ঢাকাসহ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগেই ৭০৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে।
























































