গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে ২০২৫ সালে মোট ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২২ জনের মৃত্যু হয়েছে। দেশে ২০২০ সাল থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন ২৯,৫২১ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৩.৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ। মৃত ২ জনের মধ্যে একজন সিলেটের এবং অপরজন চট্টগ্রামের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনার সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।











































































































































































































































































































































































































