হামে-newsedge4

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের বর্তমান সংক্রমণে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৪২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *