স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল-newsedge24

হাম মোকাবিলায় সরকারের মনোযোগ এখন টিকাদান ও চিকিৎসা কার্যক্রমের দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, “আমরা হামের টিকা দিচ্ছি। টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। টিকা নেয়নি এমন শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে।” মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে আমাদের টার্গেট পরিপূর্ণ হয়েছে। হাম মোকাবিলায় টিকা কার্যক্রম চলমান রয়েছে। যেসব এলাকায় টিকা পায়নি, সেখানে মাইকিং করে শিশুদের ডেকে এনে টিকা দেওয়া হবে।” তিনি জানান, বর্তমানে সংকট চলছে, তাই তদন্তের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না। সংকট কমে গেলে টিকার সংকট নিয়ে তদন্ত করা হবে।

আরও পড়ুন:  মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর কোনো টিকা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “সবাইকে সহযোগিতা করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি। ডেঙ্গুর চিকিৎসায় মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।”

সভায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে তিন লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে পেয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *