হাম-newsedge24

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে মারা গেছে আরও চার শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং পরে শরীরে লালচে দানা ওঠা এ রোগের প্রধান উপসর্গ। শিশুদের ক্ষেত্রে গুরুতর জটিলতা দেখা দিলে তা প্রাণঘাতী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *