হামে-newsedge4

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৮৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮০৭ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৪৯ জনে দাঁড়িয়েছে। মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *