প্রমোদতরী-newsedge24

আটলান্টিক সাগরে প্রমোদভ্রমণের সময় হেন্টা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ৩ জন গুরুতর অসুস্থ রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার জানিয়েছে, ডাচ পতাকাবাহী প্রমোদতরী ‘এমভি হন্ডিয়ুস’-এ ভ্রমণকালে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। মৃত তিনজনই জাহাজের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পরিচালনা কোম্পানি ওশানওয়াইড এক্সপেডিশন্স।

জাহাজটি বর্তমানে আফ্রিকার উপকূলীয় দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দের রাজধানী প্রাইয়াতে নোঙর করে আছে। কেপ ভার্দে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো যাত্রীকে জাহাজ থেকে নামার অনুমতি দেয়নি। তবে স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জাহাজটি পরিদর্শন করেছেন। আক্রান্ত দু’জনের জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয়েছে।

হেন্টা ভাইরাস মরণঘাতী হতে পারে। এটি সাধারণত ইঁদুর ও মূষিকের মতো তীক্ষ্ণদন্ত প্রাণীর মূত্র বা লালার মাধ্যমে ছড়ায়। মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনা খুবই কম, তবে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *