বন্ধ্যত্বের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া রোগীদের শুক্রাণু ও ডিম্বাণুতে ‘পিটিএফই’ (পলিটেট্রাফ্লুরোইথিলিন) নামক রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ছে, যা ইদানীং বন্ধ্যত্বের এক বড় কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। মুম্বইয়ের বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারে সন্তানহীন দম্পতির জননকোষে এই রাসায়নিকের প্রভাব দেখে চিকিৎসকরা চমকে গেছেন। ‘পাবমেড’-এ প্রকাশিত গবেষণাপত্রও এ বিষয়ে সতর্কতা জানিয়েছে।
কী এই ‘পিটিএফই’?
‘পিটিএফই’ হলো একটি পলিমার, যা ননস্টিক বাসনের আস্তরণে ব্যবহৃত হয়। উচ্চ তাপেও গলে না বলে এটি জনপ্রিয়, তবে বাসনের স্তর যদি উঠে যায় বা চিড় ধরে, তবে এই রাসায়নিক খাবারে মিশে শরীরে প্রবেশ করে। দীর্ঘদিন এর সংস্পর্শে থাকলে রক্তপ্রবাহে গিয়ে জননকোষে ঘাঁটি গাড়ে। ফলে শুক্রাণুর গুণগত মান ও সংখ্যা কমে যায় এবং ডিম্বাণুর নিষিক্ত ক্ষমতা হ্রাস পায়, যা বন্ধ্যত্বের কারণ হয়ে ওঠে।
আরও পড়ুন: বায়ুদূষণের নতুন হুমকি: ধূমপান না করেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি
কী করবেন?
চিকিৎসকরা ননস্টিক বাসনের নিয়মিত পরীক্ষা ও পরিপাটি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

































































