শরীরে জমে থাকা ক্ষতিকর ‘টক্সিন’ দূর করতে এবং বাড়তি ওজন কমাতে নিয়মিত ডিটক্স পানীয় পান করা জরুরি। এই পানীয় শরীরের বিপাকহার বাড়াতে সাহায্য করে, যা ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এক-আধ দিন শখ করে এটি খেলে কোনো ফল পাওয়া যাবে না, নিয়মিত খাওয়া প্রয়োজন।
অনেকে দ্রুত ফল পাওয়ার আশায় বিভিন্ন ধরনের ডিটক্স পানীয় ঘুরিয়ে-ফিরিয়ে খান। কিন্তু কোন ধরনের পানীয় ওজন কমাতে সাহায্য করবে, তা জানা থাকা উচিত। প্রতিদিনের খাবার ঠিকমতো হজম না হলে শরীরে দূষিত পদার্থ জমে। বাইরের খাবার, ভাজাভুজি, জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবারে থাকা রাসায়নিক পদার্থ টক্সিন হিসেবে জমতে থাকে, যা গ্যাস, অম্বল বা পেটের সমস্যার কারণ হয়। এছাড়া অ্যালকোহল বা ওষুধের উপাদানও শরীরে বিষ প্রবেশের কারণ হতে পারে।
ডিটক্স পানীয় নিয়মিত পান করলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ট্রাইগ্লিসারাইড জমতে পারে না, ফলে ওজন কমতে থাকে। এছাড়া এটি সুস্থ থাকতে সহায়তা করে।
ডিটক্স পানীয়ের রেসিপি:
- উপকরণ: ৭/৮টি স্ট্রবেরি, ১টি পাতিলেবু (দুটুকরো করে কাটা), ১ মুঠো তুলসি পাতা, ২-৩ কাপ জল।
- প্রস্তুত প্রণালী: একটি কাচের জারে সব উপকরণ জলে ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। পরদিন এই পানীয় অল্প অল্প করে সারাদিনে পান করুন।
এই ডিটক্স পানীয় নিয়মিত পান করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যাবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে।





























































