দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ৬ শিশু মারা গেছে। গত ২৬ দিনে এ রোগে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১১৮৭ জন। এর মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ৬৪২ জন। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন ১২ হাজার ৩২০ জন।
























































