শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে প্রভাবশালীরা জোরপূর্বক সিল মেরে ভোট কারচুপি করেছে। প্রতিবাদ করায় জামায়াত কর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, এ ধরনের অনিয়ম ও কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এসব অনিয়মের প্রতিবাদে তিনি এ আসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































