ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গলিয়ার স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেসের বিজ্ঞানীরা এক চাঞ্চল্যকর আবিষ্কার করেছেন। ক্যানসার ও ডায়াবিটিসের চিকিৎসায় ব্যবহৃত দুটি ওষুধ—র্যাপামাইসিন এবং মেটফরমিন—যৌবন ধরে রাখার মোক্ষম অস্ত্র হতে পারে। নির্দিষ্ট মাত্রায় এই ওষুধ দু’টি ব্যবহার করলে আয়ুবৃদ্ধি সম্ভব বলে দাবি করেছেন গবেষকরা।
বার্ধক্য রোধের স্বপ্ন বহুদিনের। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে এমন কৌশল খুঁজছেন, যা বয়সের গতি কমাতে পারে বা যৌবনকে ধরে রাখতে পারে। এই প্রচেষ্টায় স্টেম কোষ প্রতিস্থাপন থেকে ক্লোনিং পর্যন্ত বিভিন্ন পন্থা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে র্যাপামাইসিন এবং মেটফরমিনের সম্ভাবনা সামনে এসেছে।
আরও পড়ুন: বায়ুদূষণের নতুন হুমকি: ধূমপান না করেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি
র্যাপামাইসিন সাধারণত ক্যানসার প্রতিরোধ ও অঙ্গ প্রতিস্থাপনের সময় ব্যবহৃত হয়, আর মেটফরমিন টাইপ ২ ডায়াবিটিসের চিকিৎসায় প্রয়োগ করা হয়। গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট ডোজে এই দুটি ওষুধ একত্রে ব্যবহার করলে কোষের পুনর্গঠন, বৃদ্ধি এবং বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া, এগুলো শরীরে অতিরিক্ত ক্যালোরি জমতে বাধা দেয়, যা কঠোর ডায়েট বা ইন্টারমিটেন্ট ফাস্টিং ছাড়াই ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গলিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ওষুধগুলোর সমন্বিত প্রভাব শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে মন্থর করতে পারে, যা অ্যান্টি-এজিং গবেষণায় এই আবিষ্কার একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে, এই সম্ভাবনা বাস্তবায়নের জন্য আরও গবেষণা ও ক্লিনিকাল ট্রায়াল প্রয়োজন।






































































