Bishop Auckland baby-newsedge24

যুক্তরাজ্যের বিশপ অকল্যান্ডে একটি ভিক্টোরিয়ান বাড়ির মেঝের নিচ থেকে উদ্ধার হওয়া এক শিশুর কঙ্কালকে ঘিরে চমকপ্রদ নতুন তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে একজন কন্ট্রাক্টর বাড়িটির মেরামতের সময় মেঝের তক্তার নিচে শিশুটির দেহাবশেষ খুঁজে পান। কঙ্কালটি ১৯১০ সালের একটি সংবাদপত্রে (দ্য অ্যাম্পায়ার) মোড়ানো ছিল এবং শিশুটির গলায় তিনবার প্যাঁচানো সুতা পাওয়া যায়। ইনকোয়েস্টে শিশুটিকে ‘বেবি অকল্যান্ড’ নামে উল্লেখ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল শিশুটি ১৯১০ সালের কাছাকাছি সময়ের। কিন্তু রেডিওকার্বন পরীক্ষায় বিস্ময়কর তথ্য উঠে এসেছে—শিশুটি সম্ভবত ১৭২৬ থেকে ১৮১২ সালের মধ্যে জীবিত ছিল। এতে সংবাদপত্রের তারিখ ও কঙ্কালের সময়কালের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য দেখা দিয়েছে।

ফরেনসিক পরীক্ষায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ইনকোয়েস্টে বলা হয়েছে, শিশুটি প্রায় ৪০ সপ্তাহের পূর্ণ-মেয়াদি নবজাতক হতে পারে। তবে সে মৃত জন্মেছিল নাকি জন্মের পর মারা গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে দীর্ঘ সময় ধরে অক্ষত অবস্থায় মেঝের নিচে রাখা ছিল। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এটি অত্যন্ত জটিল একটি কেস যা ইতিহাস ও বিজ্ঞানের ওপর নির্ভর করে এগোচ্ছে।

ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মেল সাদারল্যান্ড বলেন, “আমাদের প্রধান লক্ষ্য শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ খুঁজে বের করা এবং তাকে যথাযথভাবে সমাহিত করা।”

কঙ্কালটি ২৭ এপ্রিল বিশপ অকল্যান্ডে সমাহিত করা হবে। করোনার জেরেমি চিপারফিল্ড শুনানি স্থগিত করেছেন এবং আগামী ১৮ মে আবার তদন্ত শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *