স্মার্টফোনে আগুন -01012-NewsEdge24

লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রীর স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় উড্ডয়ন বাতিল করতে হয়েছে। টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে।

বিমানটি রানওয়ে থেকে পার্কিং বে-তে ফিরে আসে। ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেন। জাপানের পরিবহন কর্মকর্তাদের তথ্য অনুসারে, বিমানে থাকা ২১১ জন যাত্রী ও ক্রু সদস্যের কেউ আহত হননি।

এই ঘটনা আবারও রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারিযুক্ত ডিভাইস বহনের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। মাত্র কয়েক দিন আগে ব্রিটিশ এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে (লন্ডন থেকে লাস ভেগাসগামী) একই ধরনের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন:  চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার মহাপরিকল্পনা যুক্তরাষ্ট্রের!

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও ই-সিগারেটে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ প্রক্রিয়ায় হঠাৎ আগুন ধরে যেতে পারে। আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ম অনুসারে এসব ডিভাইস চেক-ইন ব্যাগেজে না রেখে হ্যান্ড লাগেজে রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে কোনো সমস্যা দেখা দিলে ক্রুরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *