ক্রিকেট-ম্যাচে-newsedge24

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের গুজরাটে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে বোলিং না পাওয়ার ক্ষোভে এক ক্রিকেটার দলের অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই এবং চাচার ওপর গুলি চালিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় অধিনায়ক ফখর ইকবাল ঘটনাস্থলেই নিহত হন, এবং তার ভাই এক সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আজ (২৫ আগস্ট) মারা গেছেন। তাদের চাচা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুজরাট পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে। ম্যাচ চলাকালীন এক খেলোয়াড় ম্যাচে বোলিংয়ের সুযোগ না পেয়ে ক্ষিপ্ত হয়ে অধিনায়ক ফখর ইকবাল, তার ভাই এবং চাচার ওপর গুলি চালান। পুলিশের মতে, অভিযুক্ত হামলাকারী ঘুলাম ঘৌসকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মুম্বাই বিমানবন্দরে যাত্রীর কাছ ১৬টি জীবন্ত সাপ আটক

এই ঘটনায় গুজরাটের স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এলাকায় অস্ত্র সংস্কৃতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যা এই ধরনের ঘটনাকে উসকে দিচ্ছে। ঘটনাটি দেশটির ক্রীড়াঙ্গনে সহিংসতার একটি দুঃখজনক উদাহরণ হিসেবে সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *