যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লিংকন কাউন্টির একটি হাইস্কুলের সাবেক শিক্ষিকা ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর দায়ে দোষ স্বীকার করেছেন। ৩০ বছর বয়সী ম্যাডেলিন মেরি গ্রেগরির বাড়ি অঙ্গরাজ্যটির চেনি এলাকায়। গত ৬ অক্টোবর লিংকন কাউন্টি সুপিরিয়র কোর্টে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে প্রথম ডিগ্রির যৌন অসদাচরণের অভিযোগে তিনি দোষ স্বীকার করেন। এটি ‘ক্লাস সি’ শ্রেণির অপরাধ হিসেবে বিবেচিত।
তদন্তে উঠে এসেছে, ওই শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীর যৌন সম্পর্কের ঘটনা স্কুলের ভেতরেও ঘটেছে। এছাড়া তাদের সম্পর্কের বিষয়টি যেন প্রকাশ না পায়, সে জন্য কিশোর শিক্ষার্থীকে চাপ দেওয়ার অভিযোগও তদন্তে পাওয়া গেছে। সম্পর্ক গোপন রাখতে বার্তা পাঠানোর তথ্যও সামনে এসেছে।
প্রকাশিত প্রতিবেদনে তার সাজা ঘোষণার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। মামলার পরবর্তী ধাপে আদালত সাজা নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। ঘটনাটি স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তাধীন রয়েছে।










































