যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ওয়েস্ট ভ্যালির পিওরিয়াস্থিত অস্টিন সেন্টারস ফর এক্সেপশনাল স্টুডেন্টস (এসিইএস)-এ কর্মরত এক শিক্ষিকাকে এক নাবালক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ বছর বয়সী শার্লট হিউজবির বিরুদ্ধে নাবালক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের দুটি অভিযোগ আনা হয়েছে। এই স্কুলটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা ও যত্ন প্রদান করে।
আদালতের নথি অনুযায়ী, গত ২৮ আগস্ট তদন্ত শুরু হয় যখন স্কুলের সুপারিনটেনডেন্ট ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী এবং হিউজবির মধ্যে ‘অশোভন টেক্সট মেসেজ’ আবিষ্কার করেন। হিউজবি স্কুলে থেরাপিউটিক সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করতেন। একটি কাউন্সেলিং সেশনে এক শিক্ষার্থী জানায়, ভুক্তভোগী তাকে বলেছিল যে তার এক শিক্ষিকার সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে।
তদন্তে পাওয়া একটি ভিডিওতে ভুক্তভোগী ও হিউজবিকে যৌন সম্পর্কে জড়িত থাকতে দেখা যায়। আরেক শিক্ষার্থী জানায়, একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ চ্যাটে এই ভিডিও শেয়ার করা হয়েছিল। এরপর হিউজবিকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয় এবং ২৯ আগস্ট তার চাকরি বাতিল করা হয়।
ভুক্তভোগীর বাবা প্রথমে জানতেন, তার সন্তানের সঙ্গে ‘অ্যাঞ্জি’ নামে ১৮ বছর বয়সী এক মেয়ের সম্পর্ক রয়েছে। পরে তিনি জানতে পারেন, ‘অ্যাঞ্জি’ আসলে হিউজবি, যিনি ২৪ বছর বয়সী এবং তার সন্তানের স্কুলের কর্মী। ভুক্তভোগী পুলিশের ফরেনসিক সাক্ষাৎকারে জানায়, ২০২৪ সালে স্কুলে পরিচয়ের কয়েক সপ্তাহ পর থেকে তাদের সম্পর্ক শুরু হয় এবং নিয়মিত যৌন সম্পর্ক স্থাপিত হয়। হিউজবি একবার হোটেল রুম ভাড়া করে তাকে ডেকেছিলেন, তাদের সম্পর্ক ভিডিওতে ধারণ করেছিলেন এবং বলেছিলেন যেন তিনি তাকে সন্তান জন্মদানে সহায়তা করেন।
আরও পড়ুন: বিমানবন্দরে ১০ বছরের ছেলেকে ফেলে ছুটিতে গেলেন বাবা-মা
৩ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে কথোপকথনে হিউজবি ভুক্তভোগীর সঙ্গে ১০ থেকে ১৫ বার যৌন সম্পর্কের কথা স্বীকার করেন, এরপর তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, হিউজবি ছয় বছর ধরে এসিইএস-এ কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ ছিল না।
স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “২৮ আগস্ট আমরা একজন কর্মী ও একজন শিক্ষার্থীর মধ্যে স্কুলের বাইরে সম্ভাব্য অসদাচরণের খবর পাই। আমরা তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই, ওই কর্মীর চাকরি স্থগিত করি এবং তদন্ত শুরু করি। ২৯ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। ৩ সেপ্টেম্বর পুলিশ তাকে হেফাজতে নেয়। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
মারিকোপা কাউন্টি সুপিরিয়র কোর্টের তথ্য অনুযায়ী, হিউজবির প্রাথমিক শুনানি ১১ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে।










































