বাড়লো সোনার দাম-newsedge24

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণার মাত্র দুদিন পর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আবারও দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে উৎকৃষ্ট মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। এই নতুন দাম মঙ্গলবার (৬ মে) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম ঠিক করা হয়েছে। নতুন মূল্যের তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে দেশের বাজারে রুপার দাম এবারও অপরিবর্তিত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৫৮৬ টাকা মূল্যায়িত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *