রংপুর ও আশপাশের এলাকায় ৩ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

২৭ সেকেন্ড স্থায়ী এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, রংপুর সদর থেকে এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১।

আরও পড়ুনঃ “ট্রাইব্যুনাল চাইলে বিচারকার্য অডিও ভিজ্যুয়াল প্রচার করতে পারবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *