দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম দ্বিতীয়বারের মতো কমেছে , ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি):
- ২১ ক্যারেট: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

































































































































































































































































































































































































































































































































































































































































































