বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গ্রস রিজার্ভ (মোট রিজার্ভ) ৩৪.৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আইএমএফের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ২৯.৮১ বিলিয়ন ডলার। দুটি হিসাবের মধ্যে পার্থক্য মূলত বিভিন্ন আর্থিক সম্পদের অন্তর্ভুক্তি-বর্জনের কারণে হয়।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































