বাংলাদেশের রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়ালো-newsedge24

২০১৬ সালের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে টানা ৯১ বারের মতো প্রতিবেদন জমার তারিখ পেছাল।

সোমবার (৮ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি ফের প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি: হ্যাকাররা ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। ১৫ মার্চ ২০১৬: বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনে মামলা করেন। ১৬ মার্চ ২০১৬ আদালত তদন্তভার দেয় সিআইডিকে এরপর থেকে ৯১ বার প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।

আরও পড়ুন: খেলাপি ঋণের সংকট কাটতে ৫-১০ বছর লাগবে: গভর্নর

বিশ্লেষজ্ঞরা বলছেন, এত দীর্ঘসূত্রিতা মামলার ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার বা চার্জশিট দেওয়া হয়নি। আইনজীবীদের একাংশের মতে, আন্তর্জাতিক মানি লন্ডারিং ও সাইবার ক্রাইমের জটিলতার কারণে তদন্তে সময় লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *