আহসান এইচ মনসুর-newsedge24

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুধবার সকালে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, “নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে এবং এর মাধ্যমে কর ফাঁকি দেওয়া সহজ হয়। এই প্রবণতা এখন থেকে বন্ধ করতে হবে।” তিনি জানান, বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ৭-৮ বছরের মধ্যে দেশটি ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।

আরও পড়ুন: বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ প্রত্যাশা ‘কাল্পনিক’: গভর্নর

তিনি আরও বলেন, “আর্থিক খাতে শৃঙ্খলা ফেরালে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একই সঙ্গে লেনদেনে নতুনত্ব আনতে হবে, যাতে সবাইকে এর আওতায় আনা যায়।”

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণার জনপ্রিয়তার কথা উল্লেখ করে গভর্নর জানান, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এ ধরনের ঋণ সেবা পাচ্ছে। এ পর্যন্ত ৭ হাজার কোটি টাকার ন্যানো লোন বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *