দেবপ্রিয় ভট্টাচার্য-newsedge24

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শেয়ারবাজার কোনো ‘দিন আনি, দিন খাই’র জায়গা নয়, বরং এটি দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। শনিবার (২৪ মে, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “শেয়ারবাজার বর্তমানে অচল অবস্থায় রয়েছে, এবং পুঁজিবাজারের ভূমিকা অর্থনীতিতে ক্রমশ কমে যাচ্ছে। এটি কোনো ভালো লক্ষণ নয়।” তিনি জোর দিয়ে বলেন, শেয়ারবাজার দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এর বর্তমান সংকট সমাধানে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি শেয়ারবাজারে কারসাজির বিষয়টিকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন। ড. ভট্টাচার্য বলেন, “যারা শেয়ারবাজারে কারসাজি করেছে, তাদের কোনো শাস্তি হয়নি। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও কারসাজির সঙ্গে জড়িতরা দায়মুক্ত থেকে গেছে। এটি বাজারের জন্য মারাত্মক ক্ষতিকর।” তিনি কারসাজিকারীদের শাস্তির আওতায় আনার জন্য কঠোর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *