বাংলাদেশের রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়ালো-newsedge24

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধে বাংলাদেশ ব্যাঙ্কের রিজার্ভ আবারও কমেছে। রোববার (৯ নভেম্বর) রিজার্ভ থেকে আকুর বিল বাবদ ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এরপর মোট রিজার্ভ কমে ৩১.১৪ বিলিয়ন ডলার হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৬.৪৩ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্যানুযায়ী, মূলত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বিভিন্ন দেশের সঙ্গে আমদানি লেনদেন বাবদ গৃহীত পণ্যের অর্থ পরিশোধে এই বিল দেওয়া হয়েছে। আকুর সদস্য দেশগুলোর মধ্যে লেনদেনের জন্য দুই মাস পরপর এ ধরনের বিল পরিশোধ করতে হয়।

গত মাসে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। আকুর ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধের পর তা ৩১ বিলিয়নে নেমে এলেও কেন্দ্রীয় ব্যাঙ্ক বলছে, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ ভালো থাকায় রিজার্ভ স্থিতিশীল রয়েছে।

মূলত, আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে—বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *