ঈদের আনন্দকে আরও রঙিন করতে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে এসেছে ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। এই অফারে নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন ক্রেতারা লাকি ড্র-এর মাধ্যমে জিততে পারবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার এবং ডাটা বোনাসসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার। এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ জুন, ২০২৫ পর্যন্ত।
দেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯, ভিভো ভি৫০ লাইট অথবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি স্মার্টফোন কিনলেই গ্রাহকরা লাকি ড্র-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন। ঢাকার ভিতরে হোক বা বাইরে, সারা দেশের ভিভো স্টোর থেকে এই নির্দিষ্ট মডেলগুলো ক্রয় করলে গ্রাহকরা এই ক্যাম্পেইনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
দৈনিক লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১ এবং ডব্লিউ২ স্মার্ট ওয়াচ, রিরো টিডাব্লিউএস এল১৮ ও বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার। এছাড়াও, গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য থাকছে ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য ১৮ জিবি ডাটা বোনাস, যা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে।
ভিভো বাংলাদেশ জানিয়েছে, এই ক্যাম্পেইন কেবল উপহার প্রদানের মাধ্যমে নয়, বরং গ্রাহকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ডিজাইন করা হয়েছে। তাই এই ঈদে নিকটস্থ ভিভো স্টোরে গিয়ে ‘কুলেস্ট ঈদ এভার’ অফারের সুবিধা নিন এবং আকর্ষণীয় উপহার জেতার সুযোগ হাতছাড়া করবেন না।




































































































































































































