সমালোচনার মুখে সারা আলী খান-newsedge24

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় (২৬ জন নিহত) সমবেদনা জানাতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। ভ্রমণপিপাসু হিসেবে পরিচিত সারা গত বছর কাশ্মীরে সৎ মা কারিনা কাপুর ও ভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানকার নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। এই হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করলেও, তার ইনস্টাগ্রাম পোস্টে কাশ্মীর ভ্রমণের ছবি যুক্ত করায় নেটিজেনদের তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি।

সারা তার পোস্টে লিখেছেন, “এমন একটি নৃশংস ঘটনায় ভেতর থেকে নড়ে গিয়েছি। পহেলগাঁও পৃথিবীর স্বর্গের মতো। এমন শান্তিপূর্ণ জায়গায় এই ঘটনা অগ্রহণযোগ্য। আমি শান্তি চাই, পাশাপাশি বিচারও চাই।” তবে, এই পোস্টের সঙ্গে কাশ্মীর ভ্রমণের ছবি যুক্ত করায় নেটপাড়ায় বিতর্কের সৃষ্টি হয়।

সামাজিক মাধ্যমে অনেকে সারার পোস্টকে ‘অসংবেদনশীল’ আখ্যা দিয়েছেন। একজন লিখেছেন, “এমন হৃদয়বিদারক ঘটনায় নিজের ছবি পোস্ট করার কী দরকার ছিল? বোকা নাকি?” আরেকজন মন্তব্য করেন, “মাথা মোটা। এমন সময়ে ছবি দিয়ে শান্তির কথা বলা অসংবেদনশীলতা।” নেটিজেনদের একটি বড় অংশের দাবি, এমন ঘটনায় সমবেদনা জানাতে ব্যক্তিগত ছবি যুক্ত করা অনুচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *