চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন-newsedge24

নাটকীয়তা ও জটিলতা পেরিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নতুন নেতৃত্ব পেয়েছে। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন সুমন এবং সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল। গত শুক্রবার (৯ মে ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

নির্বাচিত নেতৃত্ব

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন:

  • সহ-সভাপতি: আবুল খায়ের বুলবুল
  • উপ-মহাসচিব: কবিরুল ইসলাম রানা
  • কোষাধ্যক্ষ: সাইমন তারিক
  • প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব: ওয়াজেদ আলী বাবলু
  • আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব: বন্ধন বিশ্বাস
  • সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব: মুস্তাফিজুর রহমান মানিক
  • কার্যনির্বাহী সদস্য: ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার)।

বিপুল ভোটে বিজয়ী সভাপতি শাহীন সুমন বলেন, “সবার কাছে কৃতজ্ঞ। এই বিজয় আমাদের একার নয়, সবার। সাধারণ সদস্যরা বারবার আমাকে নির্বাচিত করছে। তাদের কৃতজ্ঞতায় সব সময় থাকতে চাই। আমাদের প্রথম কাজ হবে সংগঠনকে এগিয়ে নেওয়া। সমিতির কল্যাণে কাজ করব। আমরা ইশতেহার দিয়ে নির্বাচন করি না, কাজে প্রমাণ দেই। এবারও কাজে প্রমাণ দেব।”

সাধারণ সম্পাদক শাহীন কবির টুটুল বলেন, “বিভিন্ন কারণে নির্বাচনে জটিলতা তৈরি হয়েছিল। তবে সাধারণ সদস্যদের অংশগ্রহণে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমি মার্কেটিংয়ের লোক, সংগঠন এগিয়ে নেওয়ার কৌশল জানি। নিয়মিত কাজগুলো চালিয়ে নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *