শামীম হাসান-newsedge4

অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে দুর্ব্যবহার, ধর্ষণের হুমকি ও শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ উঠেছিল অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। প্রাথমিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করলেও, একাধিক অভিনেত্রীর অনুরূপ অভিযোগের পর ১৫ মে রাতে অভিনয়শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

ভিডিওতে শামীম বলেন, “প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার দুর্ব্যবহার ও গালিগালাজের ঘটনা ঘটেছে। আজ তার সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছি। অভিনয় জীবনে অন্যদেরও কষ্ট দিয়েছি। রাগ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এমন হয়েছে। ভবিষ্যতে এমন কিছু হবে না। আমার কথায় কষ্ট পেলে মাফ করে দেবেন।”

প্রিয়াঙ্কা প্রিয়াও একটি ভিডিও বার্তায় বলেন, “অভিনয়শিল্পী সংঘের মাধ্যমে বিষয়টি সমাধান না করে মিডিয়ায় কথা বলেছি, এটি ভুল ছিল। এজন্য দুঃখ প্রকাশ করছি।”

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, শামীম হাসান সরকার সংঘের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের অভিযোগে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। পুনরায় এমন অভিযোগ প্রমাণিত হলে তার সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *