শাবানা-newsedge4

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সম্প্রতি তিনি নীরবে দেশে ফিরেছেন এবং রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তিনি গণমাধ্যম থেকে অনেকটাই দূরে রয়েছেন।

শাবানা সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে পুনরায় সিনেমায় অভিনয় করতে আগ্রহী। তার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে তিনি সিনেমা প্রযোজনা করবেন। কিন্তু এই ঘোষণার পর আর কোনো নতুন উদ্যোগের খবর পাওয়া যায়নি। এবার প্রায় পাঁচ বছর পর আবারও দেশে ফিরেছেন শাবানা, তবে তিনি আপাতত অন্তরালে থাকছেন।

২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণের পর তিনি ২০২০ সালে দেশে এসেছিলেন। বর্তমানে তিনি বারিধারা ডিওএইচএসে অবস্থিত নিজ বাড়িতে রয়েছেন, যেটি তিনি দেশে না থাকলে খালি থাকে।

আরও পড়ুন: সুখবর দিলেন জয়া আহসান

শাবানার অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৬২ সালে, মাত্র ৯ বছর বয়সে, এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে ১৯৬৭ সালে তিনি ‘চকোরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক করেন, যেখানে তার বিপরীতে ছিলেন নায়ক নাদিম। এই সিনেমার জন্যই পরিচালক এহতেশাম তার নাম শাবানা রাখেন, যদিও তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না।

৩৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাবানা প্রায় ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ষাট থেকে নব্বই দশক পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘মধু মিলন’, ‘অবুঝ মন’, ‘ওরা ১১ জন’, ‘সখী তুমি কার’, ‘দুই পয়সার আলতা’, ‘নাজমা’, ‘ভাত দে’ ইত্যাদি। অভিনয়ের জন্য তিনি ৯ বার এবং প্রযোজক হিসেবে ১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *