pori moni-পরীমনি-newsedge24

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র বাকি কাজ আবার শুরু হচ্ছে। চিত্রনায়িকা পরীমণি অভিনীত এই সিনেমার অবশিষ্ট শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে রাশিদ পলাশ লিখেছেন, “এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬।” এতে মন্তব্য করেছেন পরীমণি, “আমিও প্রস্তুত আছি।” এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরীমণি।

নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২০ সালের শেষ দিকে সিনেমার কাজ শুরু হয়। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ঢাকার অংশ। পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে যায়। এখন পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন নির্মাতা ও অভিনেত্রী। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে বাকি শুটিং শুরু হবে।

আরও পড়ুন: বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস

উল্লেখ্য, ২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়। প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ (তিশা অভিনীত) ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *