রুনা খান-newsedge24

রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এতে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে রুনা খান বলেন, “গত শীতে এই সিনেমা নিয়ে পরিচালক আলী জুলফিকার জাহেদীর সঙ্গে আমার কথাবার্তা শুরু হয়। গল্পটা শোনার পর আমার ভালো লেগেছে। চিত্রনাট্য ও চরিত্র পড়ে পছন্দ হওয়ায় চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। আমি সবসময় বৈচিত্র্যময় ও বাস্তবধর্মী চরিত্রে কাজ করতে পছন্দ করি। এই চরিত্রটিও তেমনই।”

আরও পড়ুন: ট্রলিংয়ের শিকার সামিরা খান মাহি

তিনি আরও জানান, সিনেমাটির গল্পে ফোকাস থাকবে একজন নায়িকার পর্দার বাইরের জীবনের উপর। রুনা খান বলেন, “আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা আমাদের শুধু পর্দায় দেখেন। কিন্তু আমাদেরও ব্যক্তিগত জীবন আছে। এই সিনেমায় সেই জীবনের গল্প তুলে ধরা হবে।”

উল্লেখ্য, ২০০৭ সালে নোমান রবিন পরিচালিত একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান। তবে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ তার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র, যেখানে তিনি একজন চিত্রনায়িকার চরিত্রে পর্দায় হাজির হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *