বিশ্বসংগীত ও হলিউডের গ্ল্যামার আইকন জেনিফার লোপেজ এবার ভারতীয় সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আন্তর্জাতিক থ্রিলার ‘হোয়াইট’-এর মূল থিম সং ‘অ্যান্থেম’ গাইবেন তিনি।
বিক্রান্ত ম্যাসি অভিনীত এই বিগ বাজেট সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জেনিফার লোপেজের গানটি ইংরেজি ও স্প্যানিশের মিশ্রণে তৈরি হবে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
‘টুয়েলভথ ফেল’-এ অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ার যেন থামছেই না। এবার খোদ জেনিফার লোপেজের কণ্ঠের মূর্ছনায় তার সিনেমার যাত্রা শুরু হওয়া ক্যারিয়ারের বড় এক মাইলফলক হিসেবে দেখছেন সিনেমা বিশ্লেষকরা।
আরও পড়ুন: বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’
জেনিফার লোপেজের এই থিম সং সিনেমাটিকে আরও আন্তর্জাতিক মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। প্রযোজনা সংস্থা থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।













































































































































































































































