Sakib Khan-শাকিব খান-newsedge24

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে শেহজাদ খান বীর ও অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি বুবলী ফেসবুকে তাদের কিছু ছবি শেয়ার করেছেন। তবে শাকিব শুধু ঘুরে বেড়াচ্ছেন না, তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ইঙ্গিত দিচ্ছে বড় কোনো ঘোষণার দিকে।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্টোরিতে লেখেন, “বড়পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।” তিনি আরও বলেন, “খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে শাকিব-বুবলী

শাকিব খানের যুক্তরাষ্ট্রে অবস্থান এবং তার রহস্যময় পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে গুঞ্জন উঠেছে তার হলিউডে অভিষেকের বিষয়ে। বাংলাদেশি-আমেরিকান নির্মাতা আসিফ আকবরের সঙ্গে একটি ক্রাইম থ্রিলারে শাকিব খান মুখ্য ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বলে জানা গেছে। এই ছবিতে একজন বাংলাদেশি এবং একজন হলিউড অভিনেত্রী প্রধান নারী চরিত্রে থাকবেন, এবং খলনায়কের ভূমিকায় থাকবেন একজন পরিচিত হলিউড তারকা। চূড়ান্ত কাস্টিং সিদ্ধান্ত এবং শুটিং সেপ্টেম্বরের শুরুতে শুরু হওয়ার কথা, এবং ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *