জুবিন-গর্গ-newsedge24

ভারতীয় সঙ্গীত জগতে আবার এক দুঃসংবাদ, জনপ্রিয় আসামী ও বলিউড গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে এক মর্মান্তিক প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখানে প্যারাগ্লাইডিংয়ের সময় আচমকা সমুদ্রে পড়ে যান এবং অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকেন।

সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুবিনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউড মাধ্যম সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনার পর তিনি আর সচেতন হয়ে ওঠেননি।

জন্মসূত্রে আসামের হলেও জুবিন গর্গ বলিউডে এক পরিচিত নাম। তিনি ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’-এর মতো চলচ্চিত্রে গান গেয়েছেন। বাংলা চলচ্চিত্রেও তিনি কণ্ঠ দিয়েছেন ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’-এর মতো ছবিতে। তাঁর গাওয়া ‘ইয়া আলি’ গানটি বিশ্বব্যাপী ঝড় তুলেছিল।

আরও পড়ুন: পাক অভিনেত্রী হুমায়রা আলীর মৃত্যুর তদন্তে নুতন মোড়

গত এক বছর ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। ঘনিষ্ঠ মহল অত্যধিক মদ্যপানের অভিযোগ তুলেছিল, যার কারণে সম্প্রতি তাঁর একাধিক শো বাতিল হয়। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিতর্কেও জড়িয়েছিলেন। তবু গায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা কখনো কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *