ভারতীয় সিনেমার বক্স অফিস ইতিহাস বদলে দেওয়া ‘বাহুবলী’ সিরিজের এক দশক পূর্তি উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। তিনি জানিয়েছেন, ‘বাহুবলী’র দুটি পর্ব নতুনভাবে সম্পাদনা করে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে একত্রে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
রাজামৌলি এক্সে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “বাহুবলী অনেক যাত্রার শুরু। অসংখ্য স্মৃতি। অফুরন্ত অনুপ্রেরণা। ১০ বছর পার করলাম। এই বিশেষ মুহূর্ত উদ্যাপন করছি ‘বাহুবলী: দ্য এপিক’ দিয়ে, যা দুই পর্বকে একত্র করে তৈরি হয়েছে। সারা বিশ্বে সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর ২০২৫।”













































































































































































































































