কৃতি_শ্যানন-newsedge24

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন, যিনি ফিল্মি পটভূমি ছাড়াই নিজের প্রতিভা ও অদম্য পরিশ্রমের জোরে সাফল্যের শিখরে পৌঁছেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কঠিন পথচলার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, “সিনেদুনিয়ার মানুষ না হলে কেউ তাদের থালায় সাজিয়ে সুযোগ দেবে না। কোনো কিছুই সহজে পাওয়া যায় না, আপনাকে কেউ এমনি এমনি সুযোগ দেবে না। কঠিন পরিশ্রম করতে হয় রাস্তা তৈরি করতে। সবচেয়ে জরুরি হলো—হার মানা যাবে না। যেমনটা আমি মানিনি।”

দিল্লির মেয়ে কৃতি শ্যানন নয়ডার জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। প্রকৌশলী হওয়ার পথে থাকলেও মডেলিংয়ের মাধ্যমে তিনি প্রবেশ করেন বিনোদন জগতে। ২০১৪ সালে তেলুগু ছবি ‘১: নেনোক্কাদিনে’ দিয়ে অভিনয় শুরু করেন এবং একই বছর টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ছবি বক্স অফিসে সাফল্য পায় এবং কৃতি ফিল্মফেয়ার সেরা নবাগতা অভিনেত্রী পুরস্কার জিতে নেন।

আরও পড়ুন: আস্তে ধীরে পথ চলছেন নাজিফা তুষি

অভিনয়ের পাশাপাশি কৃতি ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ নামে নিজের প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন এবং ২০২৩ সালে ‘হাইফেন’ নামে একটি স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করেছেন। সম্প্রতি তাঁকে ‘ক্রু’ ও ‘দো পত্তি’ ছবিতে দেখা গেছে। আগামী দিনে তিনি ‘ডন থ্রি’ ও শাহিদ কাপুরের সঙ্গে একটি নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *