genelia d'souza-newsedge4

বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা দীর্ঘ ১৩ বছর পর জন আব্রাহামের সঙ্গে তাঁর কথিত বিয়ের গুজব নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ২০১১ সালে ‘ফোর্স’ ছবির শুটিংয়ের সময় বিয়ের দৃশ্যের কারণে এই গুজব ছড়িয়েছিল। জেনেলিয়া বলেন, “আমরা মোটেও বিয়ে করিনি। এর মধ্যে কোনো সত্যতা নেই।”

‘ফোর্স’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছিলেন জেনেলিয়া। ছবিটির একটি বিয়ের দৃশ্যে প্রকৃত ব্রাহ্মণ পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রপাঠ, মাল্যদান, মঙ্গলসূত্র পরানো, এবং সাতপাক ঘোরার মতো আনুষ্ঠানিকতা দেখানো হয়। এই দৃশ্যই দর্শক ও মিডিয়ার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। জেনেলিয়া বলেন, “এই গুজব সম্ভবত পিআরের তরফে ছড়ানো হয়েছে। আপনাদের পিআরকেই এ বিষয়ে জিজ্ঞাসা করা উচিত।”

২০১২ সালে রীতেশ দেশমুখের সঙ্গে বিয়ের পর থেকে জেনেলিয়া কাজ ও সংসারের মধ্যে দারুণ ভারসাম্য রেখে চলেছেন। বলিউডে যখন একাধিক তারকা দম্পতির বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে, তখন রীতেশ ও জেনেলিয়া তাদের অটুট প্রেম ও সুখী দাম্পত্য জীবনের জন্য ‘লাভ বার্ডস’ হিসেবে পরিচিত। বিয়ের ১৩ বছর পেরিয়েও তাদের সম্পর্কে প্রেমের কোনো খামতি নেই।

জেনেলিয়া ও রীতেশের বিয়ে বলিউডে অন্যতম আলোচিত ঘটনা ছিল। তাদের দুই ছেলে, রিয়ান ও রাহিল, এবং তাদের সুখী পারিবারিক জীবন সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্তদের মনোযোগ আকর্ষণ করে। জেনেলিয়া অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার কাজেও জড়িত, রীতেশ এবং তার যৌথ প্রযোজনা সংস্থা ‘মুম্বাই ফিল্ম কোম্পানি’ নিয়মিত মারাঠি ও হিন্দি চলচ্চিত্র প্রযোজনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *