ফারহান আহমেদ জোভান-newsedge24

দর্শকপ্রিয় ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন। ব্যস্ততার কারণে পরিবার ও বন্ধুদের জন্য সময় দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) এ বিষয়ে জোভান বলেন, “গত কয়েক মাস ব্যাক টু ব্যাক কাজের কারণে ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে কাটাবো। বন্ধুবান্ধবরা অভিযোগ করেন, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গেও সময় কাটাবো। নিজের জন্যও কিছুটা সময় দরকার।”

জোভান আরও জানান, তিনি বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, “যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আগস্টে কাজ শুরু করব।” এই বিরতির মাধ্যমে তিনি নিজেকে রিচার্জ করে নতুন উদ্যমে কাজে ফিরতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *