শাকিব খানসহ বিনোদন তারকাদের শোক-newsedge24

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে তিনি লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

শাকিব খানের এই পোস্টে মুহূর্তেই হাজার হাজার ভক্ত শোক প্রকাশ করে মন্তব্য করেন।

শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *