মালয়েশিয়ায় ভাইরাল পরীমনি-newsedge24

বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি বর্তমানে ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। উইজার্ড শোবিজের আয়োজনে এই সফরে গিয়ে তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দেশ ছাড়ার আগে এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলে পৌঁছানোর বিভিন্ন মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন তিনি। এছাড়া মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর ছবিও ভাগ করে নিয়েছেন এই নায়িকা।

আরও পড়ুন: ভক্তের আচরণে বিরক্ত প্রভা

গত রোববার (৬ জুলাই, ২০২৫) রাতে পরীমনি ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন, যেখানে তাকে একটি আকাশচুম্বী ভবনের সামনে দেখা যায়। সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইনারে সজ্জিত পরী খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছেন। এই ছবিতে তার অন্যরকম এক রূপ ফুটে উঠেছে, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *