বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া, যিনি ‘বাহুবলী’ থেকে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানে দর্শকদের মুগ্ধ করেছেন, সম্প্রতি তার রূপের পেছনের এক অজানা সমস্যার কথা প্রকাশ করেছেন। তার ঝকঝকে ত্বক ও টানটান গড়ন নিয়ে সবসময় আলোচনা হলেও, তিনি জানিয়েছেন যে তিনিও সাধারণ মানুষের মতো ব্রণের সমস্যায় ভোগেন। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি যে কৌশল ব্যবহার করেন, তা শুনে অনেকেই হতবাক!
তামান্নার অভিনব কৌশল
এক সাক্ষাৎকারে তামান্না অকপটে জানান, তিনি ব্রণ দূর করতে নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটি বিশেষ নিয়ম রয়েছে। তিনি বলেন, “ঘুম থেকে ওঠার পর প্রথম লালা ব্রণের ওপর লাগালে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়।” এই কথা শুনে সঞ্চালকও চমকে ওঠেন। তামান্না জানান, এই কৌশল তার ক্ষেত্রে কাজ করেছে, এবং তিনি এতে বিশ্বাসী।
তিনি আরও বলেন, অতীতে তিনি ব্রণ কমাতে অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়ে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করেছেন।
আরও পড়ুন: রশ্মিকা মান্দানা কেমন পুরুষকে ভালোবাসতে ও বিয়ে করতে চান
তামান্না জোর দিয়ে বলেন, তার ব্যবহৃত কৌশল সবার জন্য কার্যকর নাও হতে পারে। ত্বকের সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ। তিনি বলেন, “সবার ত্বক আলাদা, তাই একটি কৌশল সবার জন্য সমানভাবে কাজ নাও করতে পারে।” বিশেষ করে উঠতি বয়সের ছেলে-মেয়েদের জন্য তিনি এই পরামর্শ দিয়েছেন।













































































































































































































































