বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গুস ফ্রিং চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
সৌদি আরবে ‘সেভেন ডগস’ সিনেমার শুটিং চলাকালে জিয়ানকার্লো ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি উঠেছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এসপোসিতোকে একটি মসজিদে নামাজ আদায় করতে এবং শাহাদাহ পাঠ করতে দেখা যায়। এরপর থেকেই ধর্মান্তরের খবর ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত অভিনেতা নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তার ঘনিষ্ঠ কোনো সূত্র থেকেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি
অনেকে মনে করছেন, সৌদি আরবে শুটিংয়ের সময় মুসলিম সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আরব সংস্কৃতির সঙ্গে পরিচয়ের কারণে তিনি ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠতে পারেন। তবে এটি এখনো অনুমানভিত্তিক।













































































































































































































































