দীপিকা পাড়ুকোন-deepika padukone-newsedge24

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ইতিহাস গড়ে হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ জায়গা করে নিয়েছেন। ২০২৬ সালের জন্য ঘোষিত ‘মোশন পিকচার’ বিভাগের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন তিনি। হলিউড চেম্বার অব কমার্স আয়োজিত সরাসরি সম্প্রচারে এই ঘোষণা আসে, যা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক গৌরবময় মুহূর্ত।

এই তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি এবং মাইলি সাইরাসের মতো আন্তর্জাতিক তারকারা। অভিনয়ে সুনাম এবঝাংলিউড ও হলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছেন দীপিকা।

দীপিকা পাড়ুকোন বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের প্রভাব বিস্তার করেছেন। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এছাড়া টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও জিতেছেন। ২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিলেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা। মাতৃত্বকালীন বিরতির পর শিগগিরই তিনি কাজে ফিরছেন। দক্ষিণি নির্মাতা অ্যাটলির নতুন সিনেমায় দেখা যাবে তাকে, যা তার ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *